ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতির সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে অ্যাডমিরাল নাজমুল হাসান দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাডমিরাল নাজমুল হাসান সাক্ষাৎকালে নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।


এ সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফল ও সুচারূভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী নৌপ্রধানকে ধন্যবাদ দেন। তিনি বাহিনীর উন্নয়নে অ্যাডমিরাল হাসানের ভূমিকারও প্রশংসা করেন। নৌ বাহিনীর চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই নৌবাহিনী প্রধানের দায়িত্ব পান। আগামী ২৩ জুলাই তিনি নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

ads
ads
ads

Our Facebook Page